জোনাকি (Firefly) Coleoptera বর্গের Lampyridae গোত্রের ছোট, আলোপ্রদায়ী মাংসাশী পতঙ্গ। প্রাচীনকাল থেকেই এসব পতঙ্গ প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী, শিশু-কিশোর ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। জোনাকি জ্বলন্ত কীট বা বৈদ্যুতিক ছারপোকা নামেও পরিচিত। বহু প্রজাতির স্ত্রী সদস্যের ডানা নেই। Lampyridae গোত্রের প্রায় ২,০০০ প্রজাতি রয়েছে। এসব নিশাচর পতঙ্গ হতে পারে খুব ছোট আকারের; ৫ মিলিমিটারের কম বা বেশ বড় আকারের, ২২ মিলিমিটারের চেয়ে বড়। জোনাকির সবচেয়ে বড় গণ Luciola (সমগ্র পৃথিবীতে)-এর প্রজাতি সংখ্যা ২৯০। জাপানের ১৭ ও শ্রীলঙ্কার ২১ প্রজাতিসহ এশিয়াতে এদের প্রায় ২৮০ প্রজাতি আছে। বাংলাদেশে এ পর্যন্ত Lamprophorus tenebrous, Lampyris marginella, Luciola chinensis, L. ovalis প্রজাতিগুলি শনাক্ত করা হয়েছে। জোনাকিরা নিশাচর। অনেক প্রজাতির পূর্ণবয়স্ক স্ত্রী পতঙ্গ লার্ভা আকৃতির। অন্যরা খাটো ডানাসহ স্বাভাবিক আকৃতির। বহু প্রজাতির পূর্ণ বয়স্করা আহার থেকে নিবৃত্ত থাকে। বাংলাদেশের L. tenebrosus অন্য অনেক জোনাকির মতো যৌন-দ্বিরূপতা (sexual dimorphism) প্রদর্শন করে। এর লার্ভাকৃতির স্ত্রী পতঙ্গ ৬০ মিলি...
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ১১ মে ২০১৮ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।[৩] এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয় এবং এটি ফ্যালকন ৯ ব্লক ৫ রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ফ্যালকন ৯ রকেট দিয়ে বঙ্গবন্ধু -১ উৎক্ষেপণ করা হয়। অভিযানের ধরণ-যোগাযোগ এবং সম্প্রচার স্যাটেলাইট অপারেটর-বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেড ওয়েবসাইট- অভিযানের সময়কাল-১৫ বছর মহাকাশযানের বৈশিষ্ট্য বাস-স্পেসবাস ৪০০০বি২ প্রস্তুতকারক-থেলিস অ্যালেনিয়া স্পেস লঞ্চ ভর- ~৩,৭০০ কিলোগ্রাম (৮,২০০ পাউন্ড) ক্ষমতা-৬kW মিশন শুরু উৎহ্মেপণ তারিখ-১১ মে ২০১৮, ২০:১৪ ইউটিসি (ভোর ০২:১৪ বিএসটি)[১] উৎহ্মেপণ রকেট-ফ্যালকন ৯ ব্লক ৫[২] উৎহ্মেপণ স্থান-কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স ৩৯এ কন্ট্রাক্টর-স্পেস এক্স কক্ষপথের পরামিতি-আমল জিও দ্রাঘিমাংশ ১১৯.০৯° পূর্ব উৎকেন্দ্রিকতা ০.০০০...
Comments
Post a Comment